দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল অবৈধ কয়েকটি থ্রি-হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালক ও তাদের সহযোগীদের মধ্যে থেকে প্রায় ৩০–৩৫ জনের একটি দল সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর চালায়। এতে হাইওয়ে পুলিশের টহল গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি মো. আবদুল মমিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই